CHANNEL 24 LIVE

WEBMAIL

জাতীয়: আবারও এক-এগারো পরিস্থিতির সৃষ্টি হলে দেশে কোন নির্বাচন হবে না- সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা *** বিশ্বব্যাংক যা বলবে তা স্বতঃসিদ্ধ নয়, কমিশন তাদের কথা মতো তদন্ত চালাতে পারে না: দুদক চেয়ারম্যান *** বিশ্ব ব্যাংকের প্রতিবেদন পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে প্রভাব ফেলবে না: যোগাযোগমন্ত্রী *** মানবতাবিরোধী অপরাধ মামলার আপিল নিষ্পত্তিতে ৬০ দিনের সময়সীমা নির্দেশনামূলক: আইনমন্ত্রী *** সিটি করপোরেশন নির্বাচনই প্রমাণ করে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবি ভিত্তিহীন: সুরঞ্জিত সেনগুপ্ত *** নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে আওয়ামী লীগের সাথে আপোস করবে না বিএনপি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর *** টিপাইমুখ বাঁধ ও আন্তঃনদী সংযোগ প্রকল্প পরিদর্শনে সর্বদলীয় কমিটি গঠনের আহবান ব্যারিস্টার মওদুদের; দ্রুত তিস্তা চুক্তি সম্পাদনের দাবি *** পার্বত্য জেলাগুলোতে তৃতীয় দিনের মত চলছে বাঙালি সংগঠনগুলোর ডাকা ৭২ ঘণ্টার হরতাল; খাগড়াছড়িতে প্রত্যাহার *** নিয়োগপত্রের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীরা *** কুষ্টিয়া জেলা জাসদ-এর যুগ্ম সাধারণ সম্পাদক দ্রুত বিচার আইনে গ্রেফতার *** চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের মিরসরাইয়ে জোড়ারগঞ্জ থানার দুই পুলিশ সদস্য ক্লোজড *** লালমনিরহাটের তিস্তা ব্রিজ এলাকা থেকে দেশি অস্ত্রসহ দুই ডাকাত আটক *** বজ্রপাতে রাজধানীতে দুই জনসহ দেশের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু *** রংপুরে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর কিশোরগঞ্জের এক ক্যাবল অপারেটরসহ দুই জন নিহত *** সিলেটের পাঠানটোলায় ট্রাক-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে একজনের মৃত্যু *** আন্তর্জাতিক: ভারি বর্ষণ ও বন্যায় ভারতে নিহতের সংখ্যা দেড়শ' ছাড়িয়েছে; এক হাজার কোটি রুপি সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর *** তালেবান নেতৃবৃন্দের সাথে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র; বৈঠক বয়কটের সিদ্ধান্ত আফগানিস্তানের *** যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর আহবান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার *** সোমালিয়ায় জাতিসংঘ কার্যালয়ে 'আল-শাবাব' বিদ্রোহীদের হামলা; চার বিদেশিসহ নিহত ২২ *** ২০১২ সালে মোট ৭৬ লাখ মানুষ শরণার্থী হয়েছে: জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর *** বাণিজ্য: যে সব বাড়ির মালিক ট্যাক্স নেটের আওতাভুক্ত নন, তাদের সম্পত্তি অর্জনের হিসাব দিতে হবে- এনবিআর চেয়ারম্যান *** খেলা: ক্রিকেট: আকসু'র পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রিমিয়ার লিগ নিয়ে ভাবতে চান না বিসিবি সভাপতি *** চ্যাম্পিয়ন্স ট্রফি: দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড; স্কোর: দক্ষিণ আফ্রিকা ১৭৫, ইংল্যান্ড ১৭৯/৩ *** ফুটবল: সুপার কাপ: শেখ জামাল ১-১ বিজেএমসি, মোহামেডান ০-০ ব্রাদার্স; সেমিফাইনাল লাইনআপ: শেখ রাসেল-ব্রাদার্স, মোহামেডান-মুক্তিযোদ্ধা *** হকি ফেডারেশন নির্বাচনে অনিয়মের প্রতিবাদে সাজেদ-মুনীর প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা।

আবুল হাসান-হোসেনকে বাদ দিয়ে দুদকের মামলা

padmaপদ্মা সেতুর পরামর্শক নিয়োগে অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।

ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগে সাত জনের বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), যাতে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন বা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে আসামি করা হয়নি।
আজ সোমবার দুপুরে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন: সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া, কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের তিন কর্মকর্তা সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল ও আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহা, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়নে গঠিত কমিটির সদস্য সচিব কাজী ফেরদৌস, সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ জাবের ও এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. মোস্তফা।