যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনের তিন মাস পর তুলে দেওয়া হল মঞ্চ।
সোমবার ভোরের দিকে গণজারগণ মঞ্চকে ঘিরে ব্যারিকেড তুলে নেয় এবং মিডিয়া সেলসহ অন্যান্য মুক্তমঞ্চ ভেঙ্গে দেয়। ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ টিএসসি মুখী বেড়িকেড তুলে নিয়ে যায়। গণজাগরণ চত্বরের মিডিয়া সেল, মুক্তমঞ্চ অবকাঠামো পুলিশ ভেঙে দেয়।